দম্ভ বা অহঙ্কার ও তার পরিণতি
- Mon, 11 Sep 2023
বর্তমান অংশে ইনশাআল্লাহ আলোচনা করব ফেরাউনের দম্ভ বা অহঙ্কার ও পরিণতি সম্পর্কে। প্রথমত কুরআনের ১৫ টি আয়াতের শুধু অর্থ উল্লেখ করে এবং তৎপর আলোচ্য আয়াতসমূহে উল্লিখিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে।
মূসা আ: ও দাম্ভিক ফেরাউন সম্পর্কে আল্লাহর ১৫ বাণী তথা আয়াতসমূহের শুধু অর্থ নিম্নোক্ত-মূসা আ:-এর ওপর তাঁর জাতির মধ্য হতে গুটিকয়েক লোক ব্যতীত অধিকাংশ লোকই ঈমান আনেনি ফেরাউন ও তার প্রধানদের নির্যাতনের ভয়ে। বাস্তবিকই ফেরাউন দুনিয়াতে খুবই উদ্ধত বা উগ্র ছিল, আর সে ছিল অবশ্যই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। (সূরা ইউনূস-৮৩)
মূসা আ: বলেছিল, ‘হে আমার জাতির লোকেরা! তোমরা যদি আল্লাহর প্রতি বিশ^াস স্থাপন করে থাকো তাহলে তোমরা তাঁরই ওপর ভরসা করো যদি তোমরা (সত্যিকার) আত্মসমর্পণকারী হও’। (সূরা ইউনূস-৮৪) মূসা আ: তাঁর অনুসারীদেরকে সৎসাহসী করা বা উৎসাহিত রাখার জন্য আলোচ্য বাণীটি শুনালেন।



