শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

নতুন আইফোন আসছে কাল, পরিবর্তন হবে চার্জিং ব্যবস্থায়

নতুন আইফোন আসছে কাল, পরিবর্তন হবে চার্জিং ব্যবস্থায় - ছবি : নিউজমিডিয়া24

কাল মঙ্গলবার অ্যাপলের নতুন আইফোন ১৫ ও ১৫ প্লাস বাজারে আসছে। কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক মনে করছেন, নতুন এই স্মার্টফোন বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে যথেষ্ট। গত কয়েক সপ্তাহে কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে। এখন নতুন ফোনের কল্যাণে অ্যাপলের শেয়ার ঘুরে দাঁড়াবে—এমনটাই আশা করছেন টিম কুক।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, গত সপ্তাহে শেয়ারের দাম কমে যাওয়ায় অ্যাপলের বাজার মূলধন কমেছে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার। এ ক্ষেত্রেও কাজ করেছে ভূরাজনীতি। চীন–যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির কারণে চীনের বাজারে আইফোনের বিক্রি কমে যেতে পারে—এ আশঙ্কায় অ্যাপলের শেয়ারের দাম কমে যায়। বিশ্বে অ্যাপলের যত ফোন বিক্রি হয়, তার পাঁচ ভাগের এক ভাগই চীনে বিক্রি হয়।

এদিকে চীনের সরকারি কর্মকর্তাদের জন্য মার্কিন ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞার আওতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। ফলে সামগ্রিকভাবে চীনের বাজারে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে; এ ছাড়া চীনের নাগরিকদের হুয়াওয়ের মতো স্থানীয় ফোন কিনতে উৎসাহিত করা হচ্ছে, যারা সম্প্রতি নতুন ফোন এনে বাজার মাত করে দিয়েছে।

আরো সংবাদ


AD HERE