ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল দ্বিপাক্ষিক সফরে আজ ঢাকায় আসছেন

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল দ্বিপাক্ষিক সফরে আজ ঢাকায় আসছেন - ছবি : নিউজমিডিয়া24

 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ দ্বিপাক্ষিক সফরে আজ ঢাকায় আসছেন এবং উভয় পক্ষ আশা করছে তাঁর এ সফরের সময় দু'দেশের জন্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হবে।

সফরকালে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্যাটেলাইট বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর বাইরে অস্ত্র, উড়োজাহাজ ক্রয় এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুতে উভয় পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় ফরাসি দূতাবাস তাদের ফেসবুক পাতায় বলেছে প্রেসিডেন্টের এই সফরে কিছু সুনির্দিষ্ট প্রকল্প এবং অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়ে ভূমিকা রাখবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, এই সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরো সংবাদ


AD HERE