রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ডিপিএলে তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব

ডিপিএলে তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব - ছবি :

ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (সিসিডিএম) তিন ম্যাচ নিষিদ্ধ করলো বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদের। তবে তা বাতিল করা হয়।

ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব আল হাসান। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে।

ক্রিকেট সুপারস্টারও অপরাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শাস্তিই বহাল রইল। 

ডিপিএল এর ১১ জুন আবাহনীর বিপক্ষে ঘটনাবহুল ম্যাচটিতে শেষ পর্যন্ত সাকিবের মোহামেডান জিতেছে ৩১ রানে। তবে সেই জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান। এদিন বিশ্বসেরার অদ্ভুত আচরণে বিস্মিত সবাই।

মুশফিকুর রহিমকে এলবিডব্লু না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙা কিংবা বৃষ্টির আগেই আম্পায়ারের খেলা বন্ধের সিদ্ধান্তে স্ট্যাম্প উপড়ে ফেলা, সবই হয়েছে আবাহনী মোহামেডান ম্যাচে।

শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাদানুবাদে জড়িয়েছেন সাকিব। যদিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE