রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু - ছবি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

গত বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ৭ জন করোনায়। আর ৫ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন রাজশাহীর বাসিন্দা। অন্য ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE