রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

শুক্রবার মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

শুক্রবার মাঠে নামছে মেসির আর্জেন্টিনা - ছবি :

প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।

গত বছর নভেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত হওয়ায় আর মাঠে নামা হয়নি তাদের।

আর এ ম্যাচকে সামনে রেখে ২৪ ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে নিজ দলের একাদশ জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

দলটির কোচ সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের একাদশ ঠিক হয়ে গেছে। মার্টিনেজ, ফয়েথ, রোমেরো, মার্টিনেজ কোয়ারতা, তালিয়াফিকো, পারেদেস, ওকাম্পোস, ডি পল, মেসি, ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজকে নিয়ে খেলব।'

প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাচ্ছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো।

তবে এ দুইটি জায়গার দৌড়ে এগিয়ে ছিলেন ফ্রাংকো আরমানি এবং গনজালো মনটিয়েল। কিন্তু দুজনই করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বিবেচনায় রাখতে পারেননি আর্জেন্টাইন কোচ।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE