রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

করোনায় মৃত্যু শূন্য দিন দেখল যুক্তরাজ্য

করোনায় মৃত্যু শূন্য দিন দেখল যুক্তরাজ্য - ছবি :

নভেল করোনাভাইরাস মহামারি শুরু পর প্রথম মৃত্যু শূন্য দিন দেখল যুক্তরাজ্য। গত বছর জুলাইয়ের পর মঙ্গলবার প্রথমবার করোনার কারণে কাউকে প্রাণ হারাতে হয়নি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, ‘নিঃসন্দেহে খুব ভাল খবর। ডিসেম্বরে শুরু হওয়া টিকাকরণ কাজ করছে। তবে আমরা এখনও ভাইরাসকে হারাতে পারিনি। তাই জনগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেন।

জন্স হপকিন্সের তথ্য অনুসারে, à¦¯à§à¦•্তরাজ্যে à¦à¦–নও পর্যন্ত ৪৫ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আর দেশটির সরকারের দেওয়া তথ্য অনুসারে, এখন à¦ªà¦°à§à¦¯à¦¨à§à¦¤ à§§ লক্ষ ২৭ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

গেল কয়েক দিন ধরে ব্রিটেনে মিলছে করোনাভাইরাসের ডেলটা প্রজাতি। যার প্রথম সন্ধান মিলেছিল ভারতে। গত এক সপ্তাহ ধরে সে দেশে রোজ আক্রান্ত হচ্ছেন ৩ হাজারের বেশি লোক।

তৃতীয় ঢেউ যাতে আছড়ে না পড়তে পারে সে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ইউরোপের ওই দেশটি। সে জন্য ২১ জুন থেকে বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়ার কথা ঘোষণা করলেও সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

 

 

আরো সংবাদ


AD HERE