শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

বিশ্বজুড়ে সংক্রমণ ১৭ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে সংক্রমণ à§§à§­ কোটি ছাড়াল - ছবি :

মহামারি নভেল করোনাভাইরাসের তাণ্ডবে গোটাবিশ্ব এখন তটস্থ। করোনার দ্বিতীয় ঢেউয়ের টিকা কার্যক্রম চললেও থেমে নেই মৃত্যুর মিছিল।

আর এই মিছিলে গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছে আরও ১২ হাজার তিনশত ১৩ জনের নাম। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৬ হাজার ৫০৬ জন রোগী।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ১ লাখ ২৩ হাজার ৪৮২। যাদের মধ্যে মারা গেছে ৩৫ লাখ ৩৭ হাজার ৪৯৭ জন।

এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ২০ লাখ ৯৯ হাজার ৯২৪ জন সুস্থ হয়েছেন। আর রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৬১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র। আর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারত। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE