শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডাক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - ছবি :

রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নান্দনিক ‘ডাক ভবন’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশে বর্তমানে অনলাইনে কেনাবেচা বেড়েছে উল্লেখ করে, শেখ হাসিনা বলেন, ডাক বিভাগকেও পিছিয়ে থাকলে চলবে না। 

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ডাক বিভাগকে আরও বেশি সেবামুখী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, ডাকের যে সিস্টেমটা এটা শুধু ডিজিটালাইজ করা না এটা যেন আরও মানুষের সুবিধা দিতে পারে সেজন্য আমরা ১১৮টি মেইল গাড়ি সংযোজন করেছি।

যেগুলো পচনশীল পণ্য সেগুলো পরিবহণের জন্য কুলিশ সিস্টেম ব্যবস্থা করে ডাকের মাধ্যমে তারা যেন জিনিসগুলো পায় আমরা সে ব্যবস্থা নিচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন বেশিরভাগ অনলাইন ব্যবসা চলছে। ক্রয়-বিক্রয় চলছে। খাদ্য দ্রব্য থেকে শুরু করে ফলমূল যেন ডাকের মাধ্যমে পাঠানো যায় সেই ব্যবস্থা করা হবে। ডাকের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE