রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ - ছবি :

সফরকারী শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। ফলে লংকানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।

টাইগারদের সিরিজ জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মেরাজ। দুই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন এ উইকেটকিপার ব্যাটনসম্যান। আর বোলিংয়ে আগুন ছড়িয়েছে মেরাজ।

সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার দুপুর একটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটে স্টেডয়ামে শুরু হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস/মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মোস্তাফজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ:

কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা/ নিরশন ডিকওয়েলা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা/রমেশ মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আসান বান্দারা, ইসরু উদানা, দুশমন্ত চামারা ও লক্ষণ সান্দাকান/আসিত ফার্নান্দো।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE