শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

‘করোনার উৎপত্তি স্বাভাবিক নয়, তদন্তের দাবি’

‘করোনার উৎপত্তি স্বাভাবিক নয়, তদন্তের দাবি’ - ছবি :

নভেল করোনাভাইরাসের উৎপত্তি ঠিক কোথায়? ধোঁয়াশা রয়েছে এখনও। ফলে এ নিয়ে এবার তদন্তের কথা বললেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি।

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেন, 'করোনার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি। আমি অন্তত মানতে রাজি নই। এখনও অস্পষ্ট রয়েছে এর কারণ। অবিলম্বে তদন্ত হওয়া দরকার।'

অ্যান্থনি ফৌসি বলেন, 'চীনে গিয়ে নভেল করোনাভাইরাসের উৎপত্তির কারণ খুঁজে বের করতে হবে। এটা সত্যি যে যাঁরা তদন্ত করেছিলেন তাদের মতে চীনের পশু খামার থেকেই এই ভাইরাসের উৎপত্তি। তারপর মানুষের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু কারণ অন্য কিছু হতে পারে। আমাদের তা খুঁজে বের করতেই হবে।'

করোনার উৎপত্তি চীনের ল্যাবরেটরি থেকেই হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এছাড়া রিপাবলিকানরা বহুদিন ধরেই তর্ক করে আসছেন। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য সেই তত্ত্ব খারিজ করে দেয়।

ফের মাথা চাড়া দিচ্ছে করোনার 'ল্যাবরেটরি' উৎপত্তি তত্ত্ব। প্রেস সেক্রেটারি জেন সাকির মতে, বাইডেন প্রশাসনও জনসমক্ষে ও ব্যক্তিগত পরিসরে বারবার জানিয়ে এসেছে যে, করোনার উৎপত্তি নিয়ে প্রথম থেকেই স্বচ্ছ ভাবমূর্তি ছিল না চীন সরকারের। সূত্র- ভাতীয় গণমাধ্যম এনডিটিভি।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE