শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ১৩ হাজার প্রাণ গেল

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় à§§à§© হাজার প্রাণ গেল - ছবি :

প্রাণঘাতী করোনাভাইরাসের এখন পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখেরও বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৩১ হাজারের বেশি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৬৫ জন। আর এই সময়ে নতুন কোরে করোনায় শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫০২ জন। গতকালের চেয়ে প্রায় ৪২ হাজার বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৩১ হাজার ৪৯৫ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৩২২ জন।

বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ দুই হাজার ৩২৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ এক হাজার ৯৪৯ জনের। এছাড়া সুস্থ হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৯৯ হাজার ১৮০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৮৭ হাজার ১৫৬ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

 

 

আরো সংবাদ


AD HERE