রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

করোনা: আবারও স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

করোনা: আবারও স্থগিত এশিয়া কাপ ক্রিকেট - ছবি :

মহামারি করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত করা হলো এশিয়া কাপ ক্রিকেট। আগামী জুন মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর সে লক্ষ্যে লঙ্কানরা প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিল। কিন্তু এশিয়া উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে স্থগিত করা হলো টুর্নামেন্টটি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়।’

গেল বছর পাকিস্তানে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিল আরব আমিরাতে। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়।

অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আর এ টুর্নামেন্ট নিয়ে কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ, আগামী দুই বছরের জন্য প্রতিটি দলই পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে এশিয়া কাপের জন্য কোনো উইন্ডো আর বের করা সম্ভব হবে না।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE