‘খালেদা জিয়ার আবেদন হাতে আসলে মতামত দেব’

‘খালেদা জিয়ার আবেদন হাতে আসলে মতামত দেব’ - ছবি :

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আবেদন-সংক্রান্ত ফাইল দেখে মতামত দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।

আইনমন্ত্রী জানান, জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার আবেদন-সংক্রান্ত ফাইলটি বুধবার (৫ মে) রাতে আইন মন্ত্রণালয়ের ও বিচার বিভাগের সচিবের কাছে এসেছে। সেখান থেকে যথাযথ প্রক্রিয়া শেষে আবেদনটি তার কাছে আসবে। এরপর সেটি দেখে মতামত দেয়া হবে।

সাংবাদিকরা জানতে চান আবেদনে হাতে আসলে কী ধরনের মতামত নেয়া হতে পারে? জবাবে আইনমন্ত্রী বলেন, আবেদনটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। আবেদনটি আসার পর দেখে বলতে পারব।

 

আইন মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

 

আরো সংবাদ


AD HERE