৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত

৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত - ছবি :

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট বলেছে, আগামী সপ্তাহে এক থেকে ১২তম নিবন্ধনকারীদের সাত দিনের মধ্যে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ততদিন পর্যন্ত ৫৪ হাজারের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি তা স্থগিত থাকবে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। আর এনটিআরসিএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক হোসেন।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী প্রায় দেড় হাজার জনকে এক সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গত ৩০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি এই সময়ের জন্য স্থগিত করেছেন আদালত।

নতুন সূর্যোদয়

 

আরো সংবাদ


AD HERE