শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

খালেদা জিয়া: আবেদন স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে

খালেদা জিয়া: আবেদন স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে - ছবি :

বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন ছোট ভাই শামীম ইস্কান্দার।

 à¦†à¦¬à§‡à¦¦à¦¨à¦ªà¦¤à§à¦°à¦Ÿà¦¿ পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান আসাদুজ্জামান খান কামালের। আর রাত সাড়ে ৮টার দিকে আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

আসাদুজ্জামান খান কামালের বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এসেছিল। তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা অভিমত দিয়েছে তাকে বিদেশে নেয়া প্রয়োজন। আমরা যদিও ডাক্তারদের কাছে শুনি নাই।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত উদার। আমরা পজিটিভলি এই ব্যাপার দেখবো। কালকের মধ্যে আইন মন্ত্রণালয়ে এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

 

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE