রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

১৫ বছর পর এবার হচ্ছে না ‘বই উৎসব’

১৫ বছর পর এবার হচ্ছে না ‘বই উৎসব’ - ছবি : নিউজমিডিয়া24

অপ্রয়োজনীয় খরচ এড়াতে এবার বাতিল করা হয়েছে বই উৎসব। গত ১৫ বছর ধরে নিয়মিত হয়ে আসছিল এ উৎসব। ২০০৯ সালে প্রথম বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২০১০ সালের ১ জানুয়ারি প্রথমবার বই উৎসব পালন করা হয়। টানা ১৫ বছর শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে উৎসব করে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।

দেড় দশকের ওই রীতিতে এবার ভাটা পড়েছে। ‘অপ্রয়োজনীয় খরচ’ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ঘটা করে বই উৎসব। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তন ও বই ছাপার কাজ দেরিতে শুরু করায় সব বই ছাপাও শেষ করা সম্ভব হয়নি। ফলে সব বই হাতে পেতে আরো একমাস সময় লাগতে পারে।

আরো সংবাদ


AD HERE