চার দিনে ৫ কোটি বই ছাপার চ্যালেঞ্জ

চার দিনে ৫ কোটি বই ছাপার চ্যালেঞ্জ - ছবি : নিউজমিডিয়া24

চার দিনে ৫ কোটি বই ছাপার চ্যালেঞ্জ


দিন যতই যাচ্ছে এবারের পাঠ্যবই ছাপার জন্য প্রেস মালিকদের ওপর চাপ ততই বাড়ছে। নিয়ন্ত্রক ও তদারক সংস্থা এনসিটিবির উপরেও ক্রমেই বাড়ছে স্নায়ুচাপ। এ দিকে নতুন বছর শুরু হতে আর মাত্র চার দিন বাকি থাকলেও প্রাথমিকের পাঠ্যবই এখনো ছাপার বাকি পাঁচ কোটির বেশি। অর্থাৎ আগামী চার দিনে প্রাথমিকের জন্যই ছাপতে হবে বিশাল সংখ্যার এই পাঠ্যবই। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গতকাল বৃহস্পতিবারও বলছে জানুয়ারির ১ তারিখের আগেই তারা সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সমর্থ হবে। তবে এ ক্ষেত্রে কথা হচ্ছে বই মুদ্রণের পর সেগুলো জেলা উপজেলায় এবং স্কুলে স্কুলে পৌঁছাতেও সময়ের প্রয়োজন আছে। কাজেই মুদ্রণের পাশাপাশি বই সরবরাহের বিষয়েও সীমিত এই সময়ের দিকে নজর দিতে হচ্ছে।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রাথমিকের জন্য প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালে মোট বই লাগবে ৯ কোটি ৬৪ লাখ ৮২৫ কপি। এর মধ্যে গত বুধবার পর্যন্ত মোট ছাপা হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ৪২২ কপি। এখনো ছাপার বাকি আছে পাঁচ কোটির বেশি বই। যদিও ছাপানো বইয়ের মধ্যে ইতোমধ্যে ইন্সপেকশন কোম্পানি কর্তৃক সার্টিফাই করা হয়েছে অর্থাৎ পিডিআই বা পোস্ট ডেলিভারি ইন্সপেকশন সম্পন্ন হয়েছে তিন কোটি ২২ লাখ ৩৯ হাজার ৭৯২ কপি বইয়ের। সেই হিসেবে পিডিআই বাকি আছে ৬৪ দশমিক ৪৩ শতাংশ বই। তবে গতকাল রাত পর্যন্ত আরো কিছু বই ছাপা ও পিডিআই শেষ করা হয়েছে। সেই হিসেবে এখনো ছাপা বা পিডিআই বাকি আছে ৬২ শতাংশ পাঠ্যবই।

আরো সংবাদ


AD HERE