রাজনৈতিক মাফিয়ারা এখনো ধরাছোঁয়ার বাইরে

রাজনৈতিক মাফিয়ারা এখনো ধরাছোঁয়ার বাইরে - ছবি : নিউজমিডিয়া24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরাতে ইন্টারপোলের কার্যক্রম শুরু
- দেশজুড়ে মামলা প্রায় ২৫০০
- অক্টোবরেই গ্রেফতার ৬ হাজারের বেশি
- গুরুত্বপূর্ণ মামলা তদন্তে সিআইডি ও পিবিআই

গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর কয়েকজন মন্ত্রী, এমপি ও পদস্থ নেতা গ্রেফতার হলেও দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা এখনো পলাতক। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট সারা দেশে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ প্রায় আড়াই হাজার মামলা রুজু হয়েছে। ওই সব মামলায় এখন পর্যন্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর অভিযানে গত অক্টোবর মাসে গ্রেফতার হয়েছেন ছয় হাজারের বেশি আসামি। তার মধ্যে পুলিশের হাতে ছয় হাজার ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে প্রায় ২০০ নেতাকর্মী। জনমনে প্রশ্ন উঠেছে কয়েকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও গণহত্যার অভিযোগে করা মামলার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আরো ডজন খানেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর অনেক মন্ত্রী ও এমপি সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন। তবে তাদের ফিরিয়ে আনার জন্য সম্প্রতি কাজ শুরু করেছে ইন্টারপোল বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অব বাংলাদেশ (এনসিবি)।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর নয়া দিগন্তকে বলেন, যারা বিদেশে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরই মধ্যে অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ সদর দফতর। ইন্টারপোলের মাধ্যমে আসামি আনার ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে। যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদর দফতর।

আরো সংবাদ


AD HERE