পাঠ্যপুস্তক মুদ্রণে গত ১৫ বছরের ১১,৬৯০ কোটি টাকার হিসাব তলব

পাঠ্যপুস্তক মুদ্রণে গত ১৫ বছরের ১১,৬৯০ কোটি টাকার হিসাব তলব - ছবি : নিউজমিডিয়া24

এনসিটিবির বিতর্কিত লেখক ও সম্পাদকদের সম্মানী নিয়েও উঠেছে প্রশ্ন

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ ও পরিমার্জনে ১১ হাজার ৬৯০ কোটি টাকা খরচ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিগত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিভিন্ন খাত উপখাতে এই টাকা খরচ দেখানো হয়েছে। তবে গত ৫ আগস্টের পর পতিত আওয়ামী লীগ সরকারের সময়কালের আর্থিক খাতের বিভিন্ন অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে অন্তবর্তীকালীন সরকার। আর্থিক অনিয়ম তদন্তে যে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছে এই কমিটি স্বয়ং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ বা মনিটরিং করছে।

অপর দিকে আওয়ামী লীগের লিস্টেড বুদ্ধিজীবী খ্যাত যেসব লেখক বা সম্পাদক এনসিটিবির বিভিন্ন শ্রেণীর বই লিখে বা পাণ্ডুলিপি সম্পাদনা করে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন তাদের বিষয়ে পৃথক তদন্ত করার বিষয়ে দাবি উঠেছে। এই লেখক বা সম্পাদকরা কে কিভাবে সরকারি অর্থ লোপাট করেছেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এই কমিটি এনসিটিবির খাতভিত্তিক খরচের হিসাব তলব করেছে। প্রাথমিকভাবে জানা গেছে পতিত আওয়ামী লীগের বিগত ১৫ বছরে পাঠ্যবই মুদ্রণ, পরিমার্জন, মূল্যায়ন এবং পরিবহনে ১১ হাজার ৬৯০ কোটি টাকার বেশি খরচ করেছে। শ্বেতপত্র কমিটির চাহিদার আলোকে এনসিটিবির আর্থিক খরচের যে বিবরণী জমা দিয়েছে সেখানে খাতভিত্তিক বিভিন্ন সেক্টরের খরচ দেখানো হয়েছে।

আরো সংবাদ


AD HERE