শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

নন্দীগ্রামে হেরেও কী মমতা মুখ্যমন্ত্রী?

নন্দীগ্রামে হেরেও কী মমতা মুখ্যমন্ত্রী? - ছবি :

জনমত জরিপ সবক্ষেত্রেই আভাস মিলছিল পশ্চিমবঙ্গে ফের সরকার গড়তে যাচ্ছে মমতার তৃণমূল। অপেক্ষা ছিল রোববার ভোট গণনার দিনের।

আর বিজেপি বারবার বলে যাচ্ছিল, দিদিকে তারা হারিয়ে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা উড়াবে তারা। কিন্তু দলটির সে স্বপ্ন বাস্তবে ধরা দিল না। 

পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। যদিও তিনি নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গেছেন।

হেরে যাওয়ার খবর আসায় প্রশ্ন উঠেছে- দল সরকার গঠন করলে তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

 à¦¬à¦¿à¦¶à§à¦¬à§‡à¦° বৃহত্তম গণতান্ত্রিক দেশটির (ভারত) সংবিধানের ১৬৩ ও ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হলে তাকে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ২৫ বা তার বেশি।

এছাড়া তাকে রাজ্যের বিধানসভার সদস্য হতে হবে। আর বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, তাকে রাজ্যপালের অনুমতি নিতে হবে।

তবে কেউ হেরে যাওয়ার পরও তার দল যদি সংখ্যা গরিষ্ঠতা পায় এবং দলের নির্বাচিত সদস্যরা যদি তাকে নেতা নির্বাচিত করেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।

আর সেই ক্ষেত্রে ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার ১৮০ দিনের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ।

পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের মধ্যে দুটির ভোটগ্রহণ প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে। ফলে এর একটি আসনে ছয় মাসের মধ্যে জিতে এলেই মমতার মুশকিল আসান হতে পারে।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE