৩২ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হবে আগামী বছর
- ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
আগামী বছর ৩২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য দেশের চাহিদা মেটাতে পরিশোধিত ও অপরিশোধিত এই পরিমাণ তেল কেনা হবে। একই সাথে চলতি বছরের নভেম্বরের জন্য এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগদানের কারণে তিনি সেখান থেকে অনলাইনে সভায় সভাপতিত্ব করেন।
আরো সংবাদ
AD HERE



