রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আজ

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি আজ - ছবি : নিউজমিডিয়া24

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক দু’টি রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, এ দু’টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার জজ আদালত।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিভিউ করেন। এর আগে সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন রিভিউ করেছিলেন।


আরো সংবাদ


AD HERE