দেশের শ্রমবাজার এখনো আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে

দেশের শ্রমবাজার এখনো আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে - ছবি : নিউজমিডিয়া24

দেশের শ্রমবাজার এখনো নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকজন। যে কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে শ্রম বাজার সঙ্কুচিত হয়ে পড়েছে। উন্মুক্ত হচ্ছে না নতুন শ্রমবাজার। শ্রমিক যাওয়ার সংখ্যা যেমন কমছে তেমনি কমছে রেমিট্যান্স প্রবাহ। দেশের বৈদেশিক মুদ্রা আহরণের সবচাইতে খাতটিতে পঙ্গু করে রাখার নেপথ্যে দায়ী হিসেবে উঠে এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিনের নাম। তিনি গত বছরের ৪ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা শেখ হেলালের তদবিরে এ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। জনশক্তি রপ্তানী ও কর্মসংস্থান সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মন্ত্রণালয়ে।

আরো সংবাদ


AD HERE