রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপ

রাজনৈতিক দলগুলোর সাথে আজ সংলাপ - ছবি : নিউজমিডিয়া24

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন আজ শনিবার। এটি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। ছয়টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হচ্ছে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। এরপর তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন।

আরো সংবাদ


AD HERE