বিরাজনীতিকীকরণের শঙ্কায় বিএনপি

বিরাজনীতিকীকরণের শঙ্কায় বিএনপি - ছবি : নিউজমিডিয়া24

এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে যেমন বিরাজনীতিকীকরণের প্রচেষ্টা হয়েছিল, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আবারো সে রকম প্রচেষ্টার আশঙ্কা করছে বিএনপি। দলটির অভ্যন্তরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়টি যেমন রয়েছে, তেমনি এই সরকারের উদ্দেশ্য কিংবা কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। এক দিকে নির্বাচন কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের নানামুখী বক্তব্য, অন্য দিকে বিএনপির বিরুদ্ধে কোনো কোনো পক্ষের ‘পরিকল্পিত ক্যাম্পেইন’ নিয়ে দলটি কিছুটা হলেও শঙ্কায় পড়েছে। গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় উঠে এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে শীর্ষ নেতারা কথা বলেছেন বিরাজনীতিকীকরণসহ বিভিন্ন প্রসঙ্গে নিয়েও।

আরো সংবাদ


AD HERE