বিতর্কে জনপ্রশাসন মন্ত্রণালয় সরষের মধ্যেই ভূত!

বিতর্কে জনপ্রশাসন মন্ত্রণালয় সরষের মধ্যেই ভূত! - ছবি : নিউজমিডিয়া24

সরষের মধ্যেই যেন ভূত! জনপ্রশাসন মন্ত্রণালয়ে একের পর এক বিতর্কিত-আলোচিত ঘটনার পর এমনটি মনে হতেই পারে। ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যত্থানের পর দেশের প্রশাসন ঢেলে সাজানো যখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভূমিকা নানা মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়ে চলেছে। জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে প্রথমেই তৈরি হয় লেজেগোবরে অবস্থা। তিন দফায় ৫৯ জেলায় ডিসি নিয়োগের পর সমালোচনার মুখে ৯ জেলা থেকে ডিসি প্রত্যাহার করতে বাধ্য হয় মন্ত্রণালয়। পতিত হাসিনা সরকারের সময়ে বৈষম্যের শিকার বঞ্চিত কর্মকর্তাদের হাতে লাঞ্ছিত হন যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তা। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি তদন্ত প্রতিবেদন দেয়ার আগেই আরেক কর্মকর্তার রুমে তিন কোটি টাকার চেক পাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনারও তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনো শেখ হাসিনার আস্থাভাজন কর্মকর্তারা বহাল থাকায় এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ


AD HERE