জরুরি প্রয়োজনে বিনা টেন্ডারে ১৫ লাখ এমআরপি কেনা হচ্ছে
- ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের জন্য ১৫ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনা হচ্ছে। জরুরি প্রয়োজনে বিনা টেন্ডারে এই ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হবে। এই পরিমাণ পাসপোর্ট ও ফয়েল কিনতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি টাকা। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান এই পাসপোর্ট ও ফয়েল সরবরাহ করবে।
এ বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগত অনুমোদন নেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রালয়ের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ২০২৫ সাল পর্যন্ত এমআরপি চালু রাখার লক্ষ্যে ১৫ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ২০ লাখ লেমিনেশন ফয়েল ক্রয়ের লক্ষ্যে এর আগে ২০২৪ সালে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারে অংশগ্রহণ করে পিডব্লিউপিডব্লিউ পোল্যান্ড এবং এইচআইডি সিআইডি, ইউকে নামে দু’টি বিদেশী প্রতিষ্ঠান। এর মধ্যে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন ৫৮ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৭২ টাকা দর দাখিলকারী প্রতিষ্ঠান পিডব্লিউপিডব্লিউ পোল্যান্ডকে নির্বাচনের সুপারিশ করে। সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের অনুমতি দেয়ার জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি তারিখে সুরক্ষা সেবা



