রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

দ্বন্দ্ব উসকে দেয়ার মিশন আ’লীগের

দ্বন্দ্ব উসকে দেয়ার মিশন আ’লীগের - ছবি : নিউজমিডিয়া24

নেতাদের সাথে যোগাযোগ রাখছেন শীর্ষ নেতৃত্ব

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইতিহাসে স্মরণকালের মহাবিপর্যয় ঘটলেও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য বসে নেই দলটির শীর্ষ নেতৃত্ব। খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে প্রতিবিপ্লবের মাধ্যমে এখনো সরকার হটানোর ছক কষছেন বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রে জানা গেছে।

তারই অংশ হিসেবে দেশের গোষ্ঠীগত নানা দ্বন্দ্বসহ ইস্যুভিত্তিক ঘটনাকে উসকে দেয়ার ভয়াবহ মিশনে নেমেছে দলটি। এ বিষয়ে দেশ-বিদেশে অবস্থান করা সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের বাছাইকৃত কিছু নেতার সাথে দলীয় প্রধান যোগাযোগ করে তৃণমূল পর্যায়ে উসকানি ছড়িয়ে দেয়ার জন্য উৎসাহ জোগাচ্ছেন। আর ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয় রয়েছেন বলে একাধিক নেতার সাথে আলাপকালে জানা গেছে।

যুবলীগের এক সহ-সম্পাদক আলাপকালে জানান, আওয়ামী লীগকে হটিয়ে ড. ইউনূসের নেতৃত্বে ছাত্ররা সরকার গঠন করতে পারলেও তারা শান্তিতে থাকতে পারবে না। দাবিদাওয়াসহ বিভিন্ন ইস্যুতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাজপথে আন্দোলন করছে এবং সামনের দিনগুলোতে এরকম আরো আন্দোলনের কর্মসূচি দেখা যাবে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলাবাহিনীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কয়েক স্তরে সাবেক আওয়ামী লীগ সরকারের লোক রয়েছে। যারা এখনো বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা আত্মগোপনে থাকলেও বিভিন্ন ইস্যুতে রাজধানীতে আন্দোলন হচ্ছে। তৃণমূল পর্যায়ে সঙ্ঘাত-সংঘর্ষ হচ্ছে, একসময় দেখবেন গৃহযুদ্ধ লেগে গেছে, যা সামাল দেয়া এই সরকারের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে।

ছাত্রলীগের সাবেক এক নেতা এ প্রতিবেদককে বলেন, ভারতে বসেই দেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন শেখ হাসিনা।


আরো সংবাদ


AD HERE