মনিরুলের কক্ষের ২৫ কোটি টাকার রহস্যের জট খোলেনি

মনিরুলের কক্ষের ২৫ কোটি টাকার রহস্যের জট খোলেনি - ছবি : নিউজমিডিয়া24

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান, অতিরিক্তি আইজি মনিরুল ইসলামের কক্ষের সেই ২৫ কোটি টাকার উৎস এবং গায়েব রহস্যের খোঁজ মেলেনি এখনো। তবে রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে কমিটি।

অভিযোগ রয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমাতে সদস্য বিদায়ী এসবি প্রধান মনিরুল ইসলাম তার কক্ষে ২৫ কোটি টাকা আনেন; কিন্তু সেই টাকা খরচের আগেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। সেই সাথে তখনকার প্রভাবশালী পুলিশ কর্মকর্তারাও পালিয়ে যান বা গা ঢাকা দিয়েছেন। একইভাবে গত ৫ আগস্ট এসবি কার্যালয় থেকে পালিয়ে যান মনিরুল ইসলাম। কিন্তু মনিরুলের কক্ষের সেই ২৫ কোটি টাকা রয়ে যায়। তবে তিনি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে রহস্যজনকভাবে সেই টাকা কে বা কারা সরিয়ে নিয়েছে। এখনো জানা যায়নি ২৫ কোটি টাকা গায়েবের রহস্য।

আরো সংবাদ


AD HERE