কলকাতার হাসপাতালে হত্যা-ধর্ষণ : সাবেক অধ্যক্ষ ও ওসি গ্রেফতার

কলকাতার হাসপাতালে হত্যা-ধর্ষণ : সাবেক অধ্যক্ষ ও ওসি গ্রেফতার - ছবি : নিউজমিডিয়া24

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে নারী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের সাথে জড়িত থাকার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আগেই ওই হাসপাতালের দুর্নীতি-সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে পাকড়াও হয়েছিলেন সন্দীপ। এবার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেফতার করা হলো। এরই পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্যপ্রমাণ লোপাট এবং আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

আরো সংবাদ


AD HERE