ড. ইউনূসের সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

ড. ইউনূসের সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ - ছবি : নিউজমিডিয়া24

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোববার ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, শনিবার মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসার পর রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় আসেন।

গত ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করেছে। সফরকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।


আরো সংবাদ


AD HERE