রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

পাল্লেকেলে টেস্ট: দ্বিতীয় দিনের সকালটা টাইগারদের

পাল্লেকেলে টেস্ট: দ্বিতীয় দিনের সকালটা টাইগারদের - ছবি :

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

তাসকিন নিয়েছেন ২ উইকেট। আর উইকেটের খাতায় নাম তুলেছেন তাইজুল ইসলাম।

 

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১১৬ ওভারে ৪ উইকেটে ৩৩৪ রান।

 

প্রথম দিনের করা ১ উইকেটে ২৯১ রানের সঙ্গে আজকের প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। শ্রীলঙ্কার আধিপত্যের পর অবশেষে একটি সেশন জিতল বাংলাদেশ।

 

এই টেস্টের প্রথমদিন একমাত্র উইকেট পেয়েছিলেন অভিষিক্ত শরিফুল ইসলাম। তবে সবমিলিয়ে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন তাসকিন।

 

কিন্তু উইকেটের দেখা পাননি তিনি। তবে দ্বিতীয় দিন সকালে তার হাত ধরেই প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ।

 

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE