রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

৬০ লাখ নেতাকর্মীকে মামলা মুক্তের উদ্যোগ বিএনপির

৬০ লাখ নেতাকর্মীকে মামলা মুক্তের উদ্যোগ বিএনপির - ছবি : নিউজমিডিয়া24

আওয়ামী শাসনামলে গত ১৬ বছরে দেড় লাখের বেশি মামলায় ৬০ লাখের বেশি বিএনপির নেতাকর্মীকে আসামি করে মামলা করা ও জেলে ঢোকানো হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন। এসব মামলা মিথ্যা, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির অভিযোগ, তাদের দলকে দমন করতে মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দলটি।

জানা গেছে, নেতাকর্মীদের মামলা মুক্ত করতে তথ্য চেয়ে কেন্দ্র থেকে দলের জেলা ও মহানগর শাখার নেতাদের কাছে চিঠি দেয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। চিঠির সাথে মামলার বিবরণের একটি ছকও পাঠানো হয়েছে, যেখানে পাঁচটি তথ্য চাওয়া হয়েছে। নেতাকর্মীদের নিজ নিজ জেলা আইনজীবী ফোরামের সদস্যদের সাথে যোগাযোগ করে আগামীকাল রোববারের মধ্যে নির্দিষ্ট ছকে মামলার সংগৃহীত তথ্য দলের কেন্দ্রীয় দফতরে পাঠাতে বলা হয়েছে।

আরো সংবাদ


AD HERE