করোনায় প্রাণ গেল আরও ৭৭ জনের

করোনায় প্রাণ গেল আরও à§­à§­ জনের - ছবি :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ জনে।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জন। এ নিয়ে সারা দেশে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন।

সারা দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ছয় লাখ ৭২ হাজার ৩১৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৪২৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২০৬টি। এখন পর্যন্ত ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং নারী ৩৪ জন। এখন পর্যন্ত পুরুষ আট হাজার ২৬৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩৬ জন।

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE