শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

মুন্সীগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুলসহ ৩১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মুন্সীগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুলসহ ৩১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা - ছবি : নিউজমিডিয়া24

মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা নুর মোহাম্মদ ওরফে ডিপজলকে (২২) গুলি করে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের ৩১৩ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের নানী শেফালি বেগম সদর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও মুন্সীগঞ্জের সাবেক তিন সংসদ সদস্য এবং আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ ৩১৩ জনের নাম রয়েছে এবং অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে মামলার আসামিদের বিষয়ে তিনি তথ্য দিতে রাজি হননি।

বাদীপক্ষের দায়েরকৃত এজাহারে বলা হয়, আসামিদের এহেন কাজে কতিপয় দুর্নীতিবাজ ও দলীয় নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্য সহায়তা করে।

আরো সংবাদ


AD HERE