রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

জিয়াউল-সাদেক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

জিয়াউল-সাদেক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর - ছবি : নিউজমিডিয়া24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৭টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেফতার করা হয়। পরদিন মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

এর আগে, ১৫ আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরদিন নিউমার্কেট থানার একটি মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় পাঁচ দিন করে তার আরো ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

আরো সংবাদ


AD HERE