রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

৩৭ দিন পর আবার চালু মেট্রোরেল

৩৭ দিন পর আবার চালু মেট্রোরেল - ছবি : নিউজমিডিয়া24

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ আগস্ট) আবার চালু হয়েছে মেট্রোরেল। আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে প্রথম ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, সকাল থেকে শিডিউল অনুযায়ী প্রতিটি ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

এর আগে শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে যাবে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৮টা ৩৩ মিনিটে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৩ মিনিটে।

শুক্রবার (২৩ আগস্ট) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া জানান, রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

আরো সংবাদ


AD HERE