আলোচিত সাবেক এমপি বদি গ্রেফতার
- ২১ আগস্ট ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৫ সফর ১৪৪৬
কক্সবাজারের ইয়াবা কারবারে সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রামে অভিযান চালিয়ে পাচলাইশ এলাকা থেকে তাকে হেফাজতে নেয় র্যাব।
কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের এক বার্তায় জানানো হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।



