রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক - ছবি : নিউজমিডিয়া24

আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে আটকের বিষয়টি জানিয়েছেন রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল। রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলী সেন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে নিয়ে যায়।

ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। আমি যতদূর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র।’

আরো সংবাদ


AD HERE