মে মাসেই আসছে ‘স্পুতনিক-ভি’র ৪০ লাখ ডোজ

মে মাসেই আসছে ‘স্পুতনিক-ভি’র ৪০ লাখ ডোজ - ছবি :

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, মে মাসেই রাশিয়ার টিকা স্পুতনিক-ভি দেশে আসার কথা রয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১) দুপুরে সাংবাদিকদের একথা জানান মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

 à¦ সময় তিনি আরও বলেন, স্পুতনিক-ভি ছাড়াও চীনের সিনোফার্মের বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।

এর আগে মঙ্গলবার সকালে দেশে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

 à¦¸à§à¦¬à¦¾à¦¸à§à¦¥à§à¦¯ মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিক্যাল সরঞ্জামবিষয়ক কমিটি এ অনুমোদন দেয়।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

 

আরো সংবাদ


AD HERE