আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই : হেফাজতে ইসলাম

আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই : হেফাজতে ইসলাম - ছবি : নিউজমিডিয়া24

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান আজ সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতি দিয়েছেন।

সেখানে নেতৃদ্বয় বলেছেন, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থপাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোন অধিকার নাই। তাদের রুখে দিতে হবে।

আরো সংবাদ


AD HERE