শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

করোনায় ২৪ ঘন্টায় আরও ৭৮ মৃত্যু

করোনায় ২৪ ঘন্টায় আরও à§­à§® মৃত্যু - ছবি :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ২২৮ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। ফলে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

এছাড়া সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৩টি, জিন এক্সপার্ট ৩৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২০১টি।

এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৫০৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ২৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি।

 

নতুন সূর্যোদয় ডেস্ক

আরো সংবাদ


AD HERE