গ্রেপ্তার ১২ হাজার ছুঁই ছুঁই

গ্রেপ্তার ১২ হাজার ছুঁই ছুঁই - ছবি : নিউজমিডিয়া24

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সংঘাত, সহিংসতা অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা, ভাঙচুরের ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় শতাধিক মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ও মামলা নিয়ে আগের মতো তথ্য দিচ্ছে না পুলিশ। বেশ কিছুদিন পুলিশের পক্ষ থেকে মামলা-গ্রেপ্তারের একটি  
পরিসংখ্যান গণমাধ্যমকে সরবরাহ করা হতো। তবে আদালত, দেশব্যাপী মানবজমিনের প্রতিনিধি ও বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে ২রা আগস্ট পর্যন্ত মামলা গ্রেপ্তারের ওই পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থানা এলাকায় চলমান পরিস্থিতিতে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় ১৭ই জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত ১৬ দিনে প্রায় ৩ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে গত ২৩শে জুলাই এক দিনে সর্বোচ্চ ৫১৬ জনকে কারাগারে পাঠানো হয়। ঢাকায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রায় ৮৫ শতাংশের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তারা কোনো দলের রাজনীতি করেন না। বাকি যারা রয়েছেন, তারা বিএনপি, জামায়াত, শিবির, ছাত্রদল, যুবদল, গণঅধিকার পরিষদ ও জেপির নেতাকর্মী।

আরো সংবাদ


AD HERE