মধ্যপ্রাচ্যে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র - ছবি : নিউজমিডিয়া24

মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি যুদ্ধবিমান স্কয়াড্রোন এবং অতিরিক্ত রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা নিহত হওয়ার পর ইরান প্রতিশোধ গ্রহণের হুমকি দেয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।

গাজা যুদ্ধের প্রথম দিকের পর এটিই মার্কিন বাহিনীর বৃহত্তম মুভমেন্ট। ওই সময় পেন্টাগন দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠিয়ে যুদ্ধ সম্প্রসারণ না করার জন্য আঞ্চলিক উগ্রবাদী গ্রুপগুলোর প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স কোঅর্ডিনেটর জন কিরবি সিএনএনকে বলেন, আমরা সুপ্রিম লিডারের উচ্চকণ্ঠের ও পরিষ্কার বক্তব্য শুনেছি যে তিনি তেহরানে হামাস নেতার এই হত্যার প্রতিশোধ নিতে চান এবং তারা ইসরাইলের ওপর আরেকটি হামলা করতে চান

আরো সংবাদ


AD HERE