শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

তারেক রহমানের আহ্বান: তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে

তারেক রহমানের আহ্বান: তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে - ছবি : নিউজমিডিয়া24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের কাছে তাদের প্রথম ভোটটি ধানের শীষে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণদের নিজেদের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (০৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশে তিনি এই কথা বলেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তারেক রহমান আরও বলেন, দেশের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। বিএনপি চায় নবীন ও প্রবীণের সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে।

এর আগে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, ছাত্রদলকে আটকানোর ক্ষমতা কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের দাঁত ভেঙে দিতে পারে। তিনি আরও বলেন, তারেক রহমান নির্দেশ দিলে ছাত্রদল সারা দেশ অবরোধ করে দিতে পারে।

আরো সংবাদ


AD HERE