প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টির মহাসচিবের খোলাচিঠি
- ৩১ জুলাই ২০২৪, ১৬ শ্রাবণ ১৪৩১, ২৪ মহররম ১৪৪৬
অ্যামনেস্টি ইন্টারন্যশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠিতে বাংলাদেশে চলমান ‘বাংলা ব্লকেড’ কোটা সংস্কার বিক্ষোভের উপর সহিংস দমন চালানোর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সহিংসতার পরিসমাপ্তি ঘটাতে ও এই প্রতিবাদ বিক্ষোভের সময়ে দুই শতাধিক লোকের হত্যার জন্য বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই চিঠিতে আরো লেখা হয় ২৮ জুলাই ২০২৪’এ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে এই সহিংসতায় মৃতের সংখ্যা ১৪৭, তবে প্রথম আলোর মতো পত্রিকায় বলা হয়েছে বেসরকারি হিসেব অনুযায়ী যে অন্তত ২১১ জন এই সহিংসতায় মারা যান, যা কিনা বাংলাদেশের ইতিহাসে প্রতিবাদ-বিক্ষোভের সময়ে অন্যতম বৃহত্তম প্রাণনাশী ঘটনা।
বিক্ষোভ দমনের জন্য বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন (র্যাব), বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজেবি) এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে গোটা দেশজুড়ে মোতায়েন করা হয়। এত বেশি সংখ্যক প্রাণহানি দুর্ভাগ্যজনকভাবে প্রতিবাদ ও ভিন্ন মত প্রদর্শনের ব্যাপারে বাংলাদেশী কর্তৃপক্ষের সম্পূর্ণ অসিহষ্ণুতার অভিযোগকে তুলে ধরে।
তিনি বলেন, প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তিসহ, অবৈধভাবে শক্তির ব্যবহার, বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের উদাসীন অবজ্ঞা এবং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে দায়িত্ব পালন করতে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ব্যর্থতার নিদর্শন।



