জিম্মি করে এই বক্তব্য দেয়ানো হয়েছে, অভিযোগ অন্য ২ সমন্বয়কের
- ২৯ জুলাই ২০২৪, ১৪ শ্রাবণ ১৪৩১, ২২ মহররম ১৪৪৬
ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য দু’জন সমন্বয়ক অভিযোগ করেছেন, ‘জিম্মি করে নির্যাতনের মুখে’ এই বক্তব্য দেয়ানো হয়েছে।
‘নিরাপত্তার স্বার্থ’ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলামসহ আরো দু’জন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে ‘হেফাজতে’ রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেয়া হয়নি। আটকদের পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আরো সংবাদ
AD HERE



