স্বদেশিরা কেন ভারত ছাড়ছেন, বুঝছেন অস্ট্রেলিয়ান পেসার

স্বদেশিরা কেন ভারত ছাড়ছেন, বুঝছেন অস্ট্রেলিয়ান পেসার - ছবি : Juboraj

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। অক্সিজেনের জন্য হাহাকার করছেন করোনায় সংক্রমিত রোগীরা। দেশটির স্বাস্থ্যব্যবস্থার এই করুণ চিত্র দেখে চমকে উঠেছেন অনেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের করোনা পরিস্থিতি নিয়ে। গতকালও নতুন করে ৩ লাখ ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ভারতে। এরই মধ্যে ঢাকঢোল পিটিয়ে আইপিএল খেলা হচ্ছে বিভিন্ন শহরে।

ভারতের এ পরিস্থিতিতে আইপিএল কেন—এমন প্রশ্ন উঠে গেছে। অ্যাডাম গিলক্রিস্ট ঠারেঠোরে এ প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নে দুই ভাগে ভাগ হয়ে গেছেন ভারতের মানুষ। ওদিকে ব্রিটিশ ফুটবলার গ্যারি লিনেকার ও টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মরগান কাল টুইটারে আইপিএলে কেন হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মনে ভয় ঢুকে যাওয়ায় এরই মধ্যে আইপিএল ছেড়ে গেছেন তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

আরো সংবাদ


AD HERE