কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল!

কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল! - ছবি : নিউজমিডিয়া24

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। মেট্রোরেলের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও সড়ক, রেল ও নৌপথসহ সব ধরনের যোগাযোগ পথ বন্ধ রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

এতে বলা হয়, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’

আরো সংবাদ


AD HERE